ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় ১ ভারতীয় নাগরিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় রবিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ইসলাম নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর হাইওয়ে রেস্তোরাঁর কাছে ভোর ৬টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা আরো ৪ জন আহত হয়। আহতরা হলেন- ঢাকা ডেমরার ফয়সাল, ভারতের দিল্লী শহরের আলতাফ, ভারতের দারভাঙ্গা বিহার প্রদেশের রহমত, দারভাঙ্গা বিহার ভারতের রাজা।

আহত মাইক্রোবাস যাত্রী ওয়াদুদ বলেন, ‘ভোর রাতে আমরা ঢাকায় ওয়াশ মেশিনের অর্ডার দিয়ে ভারতে যাচ্ছিলাম। ভোর ৬টার দিকে ভিটাসাইর এলাকায় হাইওয়ে রেস্তোরাঁর সামনে আমাদের মাক্রোবাসটি (ঢাকা মেট্রো- ট ১৫৭০৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত সবাইকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ইসলাম নামে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।

সদর থানার এসআই আশরাফুল আলম জানান, রবিবার ভেরে ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বেনাপোলগামী তাদের বহনকারী মাইক্রোবাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহম্মদ ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অপর চারজন আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ব্যবসায়িক কাজে ঢাকা থেকে ভারত যাচ্ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সড়ক দুর্ঘটনায় ১ ভারতীয় নাগরিক নিহত

আপডেট সময় ১১:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭