ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর ফাঁদে ফেলে গোপন তথ্য হাতানোর চেষ্টা পাকিস্তানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের তিন কূটনৈতিক কর্মকর্তাকে ‘হানি ট্র্যাপে’ ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান- সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত এক রিপোর্টে পাকিস্তানের বিরুদ্ধে এমন দাবি করা হয়েছে। যদিও এই চেষ্টা সফল হয়নি বলেও দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র খবরে প্রকাশ, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত তিন কর্মকর্তাকে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলার ছক কষেছিল পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। তবে নিরাপত্তার খাতিরে ওই তিন ভারতীয় কর্মকর্তার নাম প্রকাশ্যে আনা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গোপন নথি হাতিয়ে নেয়ার জন্যই গত সপ্তাহে আইএসআই এই চক্রান্ত চালিয়েছিল বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে।

সূত্রের খবর, ওই তিন ভারতীয় কর্মকর্তা হাই কমিশনে মূলত অনুবাদকের দায়িত্বে ছিলেন। ভাষা বিভাগে কর্মরত ওই তিন কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথির অনুবাদের কাজ করতেন।

চক্রান্তের বিষয়টি অনুমান করার পরই তারা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করে। পুরো বিষয়টি নয়াদিল্লির শীর্ষ কর্মকর্তাদের বিস্তারিত জানান তারা। এরপরই জরুরিভিত্তিতে তাদের দিল্লি ফেরত নিয়ে আসা হয়। এ বিষয় পরবর্তী পদক্ষেপ কী করা হবে, তা শিগগির জানানো হবে বলে দিল্লির তরফ থেকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারীর ফাঁদে ফেলে গোপন তথ্য হাতানোর চেষ্টা পাকিস্তানের

আপডেট সময় ১১:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭