ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় স্থানীয়রা চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মতি শেখ (২৯)। তার বাড়ি একই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, একটি মিনি ট্রাকে করে চার থেকে পাঁচজন ব্যক্তি বেড়িবাঁধের সড়কে আসে। তারা আশপাশের বাড়িতে থাকা গোহাইল ঘরের গরুগুলোর দড়ি খুলতে শুরু করলে এলাকাবাসীরা টের পায়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের (গরুচোরদের) ধাওয়া করলে তাদের হাতে ধরা পড়েন মতি শেখ নামের এক যুবক। এসময় অন্যরা পালিয়ে যায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে আহত মতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। চেয়ারম্যান বলেন, চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক স্থানীয়রা পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন এ বিষয়ে বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে বেডিবাঁধ এলাকায় গরু চুরির প্রবণতা বেড়ে যায়। গত এক মাসে আটটি বাড়ি থেকে ১৩টি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতেও পাশের গদাধরডাঙ্গি গ্রামে গরু চুরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭