ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্দেহভাজন আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা হামলায় সন্দেহভাজন বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। বছর তিনেক আগে হাজারীবাগে বিয়ে করেন আকায়েদ। তার ছয় মাসের একজন ছেলেসন্তান রয়েছে রয়েছে বলে জানায় পুলিশ।

আকায়েদের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আটকের সত্যতা দৈনিক আকাশকে নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, ওই তিনজনকে আটক নয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়। ওই বিস্ফোরণের পর শরীরে নিম্ন-প্রযুক্তির একটি বোমা বাঁধা অবস্থায় আকায়েদ উল্লাহকে আটক করা হয় বলে দাবি করে দেশটির পুলিশ। আকায়েদ ব্রুকলিন এলাকার বাসিন্দা বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্দেহভাজন আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি আটক

আপডেট সময় ১০:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭