ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ চলছে, আহত ৮০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে শনিবার অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানানোর সময় এসব সংঘর্ষ হয়।

আল-কুদস শহরে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ অবস্থিত। মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.) মে’রাজের রাতে মসজিদুল হারাম থেকে এই মসজিদুল আকসা হয়ে উর্ধ্বাকাশে গমন করেছিলেন। এ কারণে বিশ্বের মুসলমানরা ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সোচ্চারা হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে শনিবার আল-কুদস শহরের ফিলিস্তিনি অধিবাসীরা মসজিদুল আকসার দিকে যাওয়ার চেষ্টা করলে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় কুদস দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য ও ফাতাহ আন্দোলনের নেতা জিহাদ আবু জানিদকে জেরুজালেম শহরের সালাহউদ্দিন সড়ক থেকে আটক করে।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণসহ গোটা মুসলিম উম্মাহ’র প্রতি আহ্বান জানিয়েছে। সারা বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেম আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।

তার এ ঘোষণার প্রতিবাদে গত কয়েকদিন ধরে ফিলিস্তিনজুড়ে ব্যাপক বিক্ষোভ ও দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। গত চারদিনের সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি শহীদ ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ চলছে, আহত ৮০

আপডেট সময় ০১:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭