ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্যাটরিনা!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের এসময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন হার্টথ্রুব অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ইতোমধ্যে সিনেমাটির গান ও ট্রেইলারের অ্যাকশন দৃশ্য দর্শকদের মনে কেড়েছে। ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যে রয়েছেন ক্যাটরিনা। সিনেমাটির তেমনি একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ক্যাটরিনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মরক্কোতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দৃশ্যটি ছিল সালমান ঘোড়ার পিঠে চড়ে ছুটবেন, অন্যদিকে দ্রুতগতির একটি গাড়ি চালাবেন ক্যাটরিনা। সেটি করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘এই শটটাতে আমাকে একটি সরু গলির মধ্যে দিয়ে খুবই দ্রুতগতির গাড়ি চালাতে হয়। এই সরু রাস্তা দিয়ে দিক ঠিক রাখা কঠিন হচ্ছিল। এই জন্য আমি অনেক প্রশিক্ষণও নিয়েছি কিন্তু চূড়ান্ত দৃশ্যধারণের সময় গাড়িটি গিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়।’

তিনি আরো বলেন, ‘আমি গুরুতর আঘাত পেতে পারতাম। কিন্তু ক্রুরা সব তাদের দামি ক্যামেরা নিয়েই বেশি চিন্তিত ছিল, কারণ সেটি আমার গাড়ির নিচে চাপা পড়েছিল। তবে ভাগ্যভালো আমি কোনো আঘাত পাইনি এবং পরবর্তী শটেই সঠিকভাবে দৃশ্যটি করতে পেরেছি। ’

টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমাটির মতো এই সিনেমাতেও জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্যাটরিনা!

আপডেট সময় ১২:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭