ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

নির্বাচনে অংশ না নিয়ে আর ভুল করবেন না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে। ২০১৯ সালের নির্বাচনে তারা আর সেই ভুল করবেন না।শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হজ্জ্ব যাত্রীদের ই-হেলথ প্রোফাইল তৈরির কার্যক্রম ও টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘সহায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন গ্রহণ যোগ্য হবে না’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মো. নাসিম বলেন, সব কিছুতেই বিএনপির অভিযোগ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তারা যতই অভিযোগ করুক না কেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ গ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করেছে। তারা নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপি সমান অধিকার পাবে। শেখ হাসিনার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সকল দলের অংশ গ্রহণেই হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া মোকাবেলায় আমাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে। আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। প্রস্তুতি অনুযায়ী কাজ করায় ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কমে এসেছে।

এ সময়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপ ডা. উত্তম কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

নির্বাচনে অংশ না নিয়ে আর ভুল করবেন না: নাসিম

আপডেট সময় ১১:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭