ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

লিবিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি যেতে বাধা নেই: সাল্লাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

লিবিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের দেশটিতে যেতে কোন বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত লিবিয়া দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স মাহমুদ এম এল সাল্লাবি। সোমবার দুপুরে রাজধানীর বারিধারার লিবিয়া দূতাবাসে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয় লিবিয়ায় আফ্রিকান অভিবাসীদের দাস হিসেবে নিলামে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে লিবিয়া সরকারের অবস্থান তুলে ধরার জন্য এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিএনএন’র প্রতিবেদনের নিন্দা জানিয়ে সাল্লাবি জানান, ‘এমন কোন কাজ লিবিয়ায় হয় না। তবে এ ব্যাপারে আমরা তদন্ত করছি। লিবিয়া আদালতের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ব্যাপারে কেউ তদন্ত করতে চাইলে লিবিয়া সরকার তাকে সহায়তা করবে। সাল্লাবি বলেন, আমরা দাস প্রথা ও মানব পাচারের নিন্দা জানাই। লিবিয়া সরকার এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সংবাদ ব্রিফিংয়ে লিবিয়ায় বাংলাদেশিদের চাহিদার কথাও তুলে ধরেন লিবিয়া দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স। তিনি জানান, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। দেশটির সরকারি অফিস, বিভিন্ন কোম্পানি ও হাসপাতালে বাংলাদেশি জনশক্তির চাহিদা রয়েছে। লিবিয়া সরকার বাংলাদেশিদের সে দেশে স্বাগত জানাচ্ছে। লিবিয়া সরকারের পক্ষ থেকে সে দেশে যেতে কোন বাধা নেই। বাংলাদেশ সরকার চাইলেই সেখানে জনশক্তি রপ্তানি করতে পারে।

এক প্রশ্নের জবাবে সাল্লাবি বলেন, যেসব বাংলাদেশি লিবিয়ায় আছেন তারা অনেক ভালো আছেন। আমরা জানা মতে কেউ কোনো সমস্যায় নেই। উল্লেখ্য, অভ্যন্তরীণ সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে লিবিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

লিবিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি যেতে বাধা নেই: সাল্লাবি

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭