ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মেয়র পদ শূন্য ঘোষণা, ঢাকা উত্তরের ভোট ৯০ দিনে

অাকাশ জাতীয় ডেস্ক:

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবারের তারিখে আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। ফলে আইন অনুযায়ী এখন ৯০ দিনের মধ্যে এই পদে নির্বাচন হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসাইন দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রজ্ঞাপন জারির পর এ বিষয়ে এখন নির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী মেয়র বা কাউন্সিলর পর শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তরের নির্বাচন হওয়ার কথা।

সকালে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন একটি বেসরকারি টেলিভিশনকে, ‘মেয়র মারা গেছেন। কিন্তু তার আসনটি তখনই শূন্য ঘোষণা হবে যখন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে এবং আমরা তা গতকালই করে দিয়েছি।’

চার মাস রোগে ভুগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি ২০১৫ সালের ১০ মে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফলে করপোরেশনের মেয়াদ আছে আরও প্রায় আড়াই বছর।

রবিবার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন পেলেই তারা ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। ২০১৫ সালের ভোট রাজনৈতিক দলের প্রতীকে না হলেও এবার ভোট দলীয় প্রতীকে হবে বলেও জানান হেলালুদ্দীন।

গত আগস্টের শুরুতে মেয়র যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন। পরের মাসের শুরুর দিকে ২১ নং ওয়ার্ড কমিশনার ওসমান গণিকে প্যানেল মেয়র হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার পর প্রথম নির্বাচনে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর থেকে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। তাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। আড়াই বছরে তার নেয়া নানা উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নগরবাসীর মধ্যে।

এরই মধ্যে আনিসুলের মৃত্যুতে পরবর্তী মেয়র কে হবেন, সে নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তি নির্বাচনে আগ্রহের কথা জানাচ্ছেন। তবে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই শুরু করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

মেয়র পদ শূন্য ঘোষণা, ঢাকা উত্তরের ভোট ৯০ দিনে

আপডেট সময় ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭