ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পিস প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পিস প্যালেসে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পিস প্যালেসের প্রবেশদ্বারে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানান। খবর বাসসের।

অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুসজ্জিত মঞ্চে নিয়ে যাওয়া হয়। কম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।

এরপর পিস প্যালেসে উভয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে পিস প্যালেসে যাবার পথে শত শত স্কুল শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নেড়ে এবং ফুল ছিটিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানায়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে গতকাল রবিবার দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সফর শেষে আগামী ৫ ডিসেম্বর বিকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

পিস প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭