ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনয়ে বিরতি দিয়ে চাকরিতে আলিশা

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয়ের পরিচিত মুখ আলিশা প্রধান। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতেও তিনি প্রশংসিত হয়েছেন। তবে অনেকটা সময় অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী।

কারণটা জানা গেল এবার। সম্প্রতি একটি প্রতিষ্ঠানে এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি নিলেন তিনি। পুরান ঢাকার ওয়ারী কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় হয়ে গেল ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ার ২০১৭’। সেখানেই জানা যায়, হোইায়ট স্যান্ড রিসোর্ট নামের নতুন পাঁচ তারকা এ হোটেলটির এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিজের নতুন পরিচয় নিয়ে আলিশা প্রধান বলেন, ‌‘আমি অনেকদিন থেকেই অভিনয় থেকে দূরে রয়েছি। কয়েকদিন আগে কক্সবাজারের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’র এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছি। কক্সবাজারে নতুন বছরে আর্ন্তজাতিক মানের শপিংমলসহ নতুন পাঁচ তারকা চালু হবে। এখানে সোহানা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা মেলার তত্বাবধানের পাশাপাশি আমাকে নতুন দায়িত্বে অনেক সহযোগিতা করছেন।’

তিনি আরও বলেন, ‘সোহানা গ্রুপের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’ নামের নতুন এ হোটেলে কাজ করে ট্যুরিজমকে সমৃদ্ধ করার পাশাপাশি কক্সবাজারকে বদলে দিতে চাই। আশা করি, ভালোভাবে নতুন দায়িত্ব পালন করতে পারব।’

Alisha

নতুন বছরে বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে নিয়ে এই রিসোর্টের উদ্বোধন শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন আলিশা। তবে চাকরির পাশাপাশি অভিনয়টাও চলবে কী না এমন প্রশ্নের জবাবে আলিশা বলেন, ‘নিশ্চিত করে কিছু বলা মুশকিল।’

গতকাল সোহানা গ্রুপের তত্বাবধানে তিন দিনব্যাপী ওই ফেয়ারের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, পপি, অপু বিশ্বাস, রুনা খান, তানহা তাসনিয়াসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনয়ে বিরতি দিয়ে চাকরিতে আলিশা

আপডেট সময় ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭