ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ হাজার গাড়ির চাকা ফুটো করে দিয়েছিলেন তিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছয় বছর ধরেই এই কাজ করছেন তিনি। যখন যেখানে সুযোগ পান, দাঁড় করিয়ে রাখা গাড়ির চাকা পাংচার বা ফুটো করে দেন। এরপরই পালিয়ে যান তিনি। একবার ভেবে দেখুন, কেমন অসুবিধায় পড়তেন গাড়ির মালিকেরা? এত দিন পুলিশ তাঁকে খুঁজছিল। অবশেষে হাতেনাতে ধরা পড়লেন এই ব্যক্তি। জানেন, এই ব্যক্তি মোট কতটি গাড়ির চাকা ফুটো করে দিয়েছিলেন? ৬ হাজার!

এএফপির খবরে বলা হয়েছে, ফ্রান্সের বরদোঁ শহরে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। তাঁর নাম প্রকাশ করা হয়নি। গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সমাজের প্রতি ক্ষোভ ও রাগ থেকেই গাড়ির চাকা পাংচার করতেন তিনি।

ওই ব্যক্তিকে এখন সংবাদমাধ্যমে ‘সিরিয়াল পাংচারার’ নামে অভিহিত করা হচ্ছে। তিনি নিজেই নিজেকে এই নামে ডাকার অনুরোধ করেছেন। ওই ব্যক্তি সব সময়ই পুলিশকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৪ সাল থেকে তাঁকে খোঁজা হচ্ছিল। তাঁকে গ্রেপ্তারের ফলে বরদোঁ শহরের মানুষ এখন হাফ ছেড়ে বাঁচলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি বলেছেন, ২০১১ সাল থেকে প্রতি রাতে গড়ে বিভিন্ন গাড়ির ৭০টি চাকা ফুটো করতেন তিনি। পুলিশের হিসাবে এখনো পর্যন্ত ৬ হাজার গাড়ির চাকা পাংচার করেছেন তিনি।

ওই ব্যক্তি এতই চতুর ছিলেন যে, চাকা পাংচার হওয়ার জায়গায় কোনো ডিএনএ চিহ্ন পাওয়া যেত না। এ ছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজেও ধরা দিতেন না তিনি। অনেক সময় এত নিখুঁতভাবে চাকা ফুটো করতেন যে, বোঝাই যেত না চাকায় হাওয়া নেই! কিছু দূর চালানোর পর গাড়ির মালিক বুঝতে পারতেন, চাকায় গড়বড় হয়েছে।

বরদোঁ শহরের সরকারি আইনজীবী মেরি-ম্যাডেলিন অ্যালিয়ট গত বৃহস্পতিবার বলেন, ‘এটি আসলে প্রাণখুলে হাসার মতো একটি ঘটনা।’ তবে এ কথা শুনলে বন্দর শহরটির অধিবাসীরা রাগ করতে পারেন। কারণ গাড়ির চাকা ফুটো করার ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে গত ছয় বছরে পুলিশের কাছে প্রায় ১ হাজার ১০০টি অভিযোগ জমা পড়েছে।

এরই মধ্যে সব অভিযোগ বিবেচনায় নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মাসে এসব মামলার শুনানি হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ হাজার গাড়ির চাকা ফুটো করে দিয়েছিলেন তিনি

আপডেট সময় ১১:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭