ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ইহুদিবাদী ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তেল আবিবে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিনকে (mang mang lin) ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরাইল মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে ম্যাং লিন বক্তব্য দেয়ার পর তাকে তলব করা হলো।

রাশিয়ার আরবি ভাষার নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তেল আবিব মিয়ানমারের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করেনি। ইহুদিবাদী ইসরাইল এই নিয়ে গত এক মাসে দ্বিতীয়বার মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির কথা অস্বীকার করল।

২০১৫ সালের সেপ্টেম্বরে ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনার লক্ষ্যে তেলআবিব সফরে যান মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং। সে সময় ইসরাইলি প্রেসিডেন্ট রুভেন রিভলিনের সঙ্গে তার সাক্ষাতের ছবি। সম্প্রতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরু হলে আবারো তেল আবিবের কাছ থেকে মিয়ানমারে অস্ত্রের চালান পাঠানো হয় বলে বিভিন্ন ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিন শুক্রবার তেল আবিবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ মহাপরিচালক গিলাড কোহেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই সাক্ষাতে ম্যাং ম্যাং লিন তার আগের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে তা প্রত্যাহার করে নিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র প্রয়োগ করে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের হত্যা করেছে। গত ২৫ আগস্ট থেকে এই গণহত্যা শুরু হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করে তেল আবিব।

অথচ এর আগে তেল আবিব রোহিঙ্গা মুসলমানদের হত্যার জন্য মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে বলে ইসরাইলি দৈনিক হারেতস খবর দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ইহুদিবাদী ইসরাইল

আপডেট সময় ১১:১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭