ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

হিংসা-বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী হওয়ার উপায়

আকাশ নিউজ ডেস্ক:

হিংসা-বিদ্বেষ থেকে পবিত্রতা লাভকারী অন্তরই পরকালে আল্লাহর রহমত এবং প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ লাভের সৌভাগ্য লাভ করবে। আর এ হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হলে মানুষকে তাঁর অন্তরে ইখলাস তথা একনিষ্ঠতাকে ধারণ করতে হবে।

দুনিয়ার যাবতীয় ইবাদত-বন্দেগিতে অন্তরকে ইখলাসে পরিপূর্ণ করে রাখতে হবে। যে অন্তরে ইখলাস তথা একনিষ্ঠতা থাকবে, সে অন্তরে হিংসা-বিদ্বেষ স্থান পাবে না। আর হিংসা-বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী ব্যক্তি আল্লাহর রহমত বরকত ও মাগফেরাত লাভে ধন্য হবে।

তাছাড়া যখন কোনো ব্যক্তির অন্তরে ইখলাছ স্থান পায় তখন ওই ব্যক্তি অনেক বিপদ-আপদ, দোষ-ত্রুটিমুক্ত থাকে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন-

‘তিনটি বিষয়ে মুমিনের অন্তর খেয়ানত করে না।
>> ইখলাসের সাথে আমলসমূহ আল্লাহর জন্য নিবেদন করা;
>> মুসলিম নেতাদের কল্যাণ কামনা করা;
>> মুসলিম জামাআতের সাথে ঐক্যবদ্ধ থাকা।( মুসনাদে আহমদ, ইবন মাজাহ)

হজরত ইবনে আবদুল্লাহ বার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উল্লেখিত তিনটি গুণ যার অন্তরে বিরাজমান থাকবে তার অন্তর কখনো দুর্বল হবে না। নিফাকী ও কপটতামুক্ত থাকবে তাদের অন্তর।

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, হিংসা-বিদ্বেষ হতে মুক্ত থাকতে, নিফাকী ও কপটতা পরিহারে যথাযথ ইখলাস অবলম্বন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইখলাসের সঙ্গে সব আমলগুলো তাঁর জন্য নিবেদনের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, নিফাকী ও কপটতামুক্ত থাকার তাওফিক দান করুন।

কুরআন-সুন্নাহর বিধি-বিধান যথাযথ পালনে মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করার তাওফিক দান করুন এবং উল্লেখিত তিনটি গুণই নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

হিংসা-বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী হওয়ার উপায়

আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭