ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্বসুন্দরীর বলেও ছক্কা পেটালেন বিরাট

আকাশ বিনোদন ডেস্ক:

‘আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদের আপনি কী দিতে চান?’ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এক বাক্যের প্রশ্নের উত্তরে অনেক উত্তর দিয়েছেন বিরাট। স্বভাবতই তাতে মুগ্ধ ভারতের নতুন মিস ওয়ার্ল্ড। সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাটের হাত থেকে সংবর্ধনা নেন মানুষী। সেখানেই প্রশ্নটি করেন। বিরাট উত্তরে বলেন, মানুষ যদি বুঝতে পারে তুমি ভান করছ তা হলে তারা আর তোমার কাছে আসবে না। আমি কখনওই কারও মতো হতে চাইনি, সব সময়ই নিজের মতো হতে চেয়েছি। আমাকে নিয়ে মানুষের বিভিন্ন অভিযোগ ছিল, সমস্যা ছিল। কিন্তু আমার ছিল না। যখন মনে করেছি বদলানো প্রয়োজন, আমি তখনই বদলেছি। বিরাট আরও বলেন, মাঠে নেমে কোনও প্রত্যাশা থাকে না, শুধু নিজের কাজটাই করি। আমার কাছে জীবনের আনন্দ মানে, বলকে ভাল করে দেখে ব্যাটের মাঝ বরাবর সেটাকে মারো। সব সময় মাঠে গিয়ে রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা থাকে না। আমরা শুধু কঠোর পরিশ্রম করতে পারি এবং নিজেদের প্রতি সৎ হতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বসুন্দরীর বলেও ছক্কা পেটালেন বিরাট

আপডেট সময় ১০:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭