ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও: পোপ ফ্রান্সিস

অাকাশ জাতীয় ডেস্ক:

এশিয়া সফরে এসে সচেতনভাবে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেলেও অবশেষে এই শব্দটি উচ্চারণ করলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুক্রবার মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া ১৮ রোহিঙ্গা পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পোপ রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করে বলেন, ‘আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও’। খবর বিবিসি বাংলার।

পোপ ফ্রান্সিস তাঁর এশিয়া সফরে বাংলাদেশে আসার পর এই প্রথমবারের মতো ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন। সীমান্ত এলাকার একটি শিবির থেকে ১৮ রোহিঙ্গাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরা মোট তিনটি পরিবারের সদস্য বলে জানা গেছে। ঢাকায় খ্রিস্টানদের প্রধান গির্জা বিশপ হলে তাদের সঙ্গে সাক্ষাতের পর পোপ যা বলেছেন তা অনুবাদ করলে দাঁড়ায় ‘আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও।’

এর আগে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরের সময় রোহিঙ্গা শব্দটি একবারের জন্যেও উচ্চারণ করেননি। একারণে বিভিন্ন মানবাধিকার সংগঠন তার তীব্র নিন্দা করেছে। বাংলাদেশে আসার পরেও অনেকের কৌতূহল ছিল যে তিনি রোহিঙ্গা শব্দটি বলেন কি না। কিন্তু এশিয়া সফর শুরু করার আগে পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছিলেন।

মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের আলাদা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করে না। তাদের কাছে রোহিঙ্গারা ‘অবৈধ বাঙালি’। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাতে গত আগস্ট মাসের পর থেকে ছয় লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সেনাবাহিনীর এই অভিযানকে জাতিসংঘ উল্লেখ করছে জাতিগত নিধন অভিযান হিসেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও: পোপ ফ্রান্সিস

আপডেট সময় ১০:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭