ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল রাজধানীর বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিকালে সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান দূতাবাসে যান। এ সময় জাতিক জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধূ পেপ্পি সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে আওয়ামী লীগের সভাপতি তাঁকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবারও ব্যস্ততম দিন কাটাচ্ছেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করেন তিনি। এরপর ভ্যাটিকান দূতাবাস পরিদর্শন করতে আসেন বিকাল সাড়ে তিনটার দিকে। বিকাল চারটার দিকে কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করেন পোপ।

সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনের পর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেদিনই বিকাল ৫টায় ঢাকা ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস গতকাল বিকালে ঢাকায় আসেন। এদিনই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে মিলিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ১০:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭