ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুর সিটি নির্বাচনে বিএনপির বাবলার প্রার্থিতা বৈধই থাকছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার বিরুদ্ধে সোনালী ব্যাংকের আনা ঋণখেলাপির অভিযোগ খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানির পর অভিযোগটি খারিজ করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

সোনালী ব্যাংকের অভিযোগটি খারিজ হয়ে যাওয়ায় বিএনপির মেয়র প্রার্থী বাবলার প্রার্থিতা বহাল রইলো। অর্থাৎ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৬ নভেম্বর বাবলার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ সরকার। তবে নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই শেষ হওয়ার দু’দিন পর মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়ে বিএনপি প্রার্থী বাবলার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ করে সোনালী ব্যাংক। চিঠিতে বাবলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।

সোনালী ব্যাংকের ওই অভিযোগের পর বাবলা পাল্টা অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতে তার মনোনয়নপত্র বাতিলের পাঁয়তারা করা হচ্ছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই সোনালী ব্যাংকের পক্ষ থেকে এমন অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০১২ সালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে ২১ হাজার ২৩৫ ভোট পেয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রংপুর সিটি নির্বাচনে বিএনপির বাবলার প্রার্থিতা বৈধই থাকছে

আপডেট সময় ০২:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭