ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশনায়ক সোহেল রানা

আকাশ বিনোদন ডেস্ক:

সোহেল রানা ঢাকাই ছবির একসময়ের ড্যাশিং হিরো। তার আরও পরিচয় আছে সিনেমাপ্রেমীদের কাছে। তিনি একাধারে প্রযোজক, পরিচালক। তবে অনেকদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। সেই বিরতি কাটছে এবার। আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোহেল রানা। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার নতুন ছবির নাম ‌‘দেশনায়ক’।

এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন চিত্রপরিচালক বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত। এই নির্মাতা জানান, ‘দেশপ্রেম ও পারিবারিক এবং সামাজিক গল্পে নির্মিত হতে যাওয়া ছবিটিতে সোহেল রানা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’ খ্যাতনামা চলচ্চিত্রকার ছটকু আহমেদ ছবির চিত্রনাট্য লিখছেন। ছবিতে প্রধান দুই চরিত্রে চমক থাকছে। শিগগিরই সেই দুই তারকার নাম মহরত করে জানানো হবে।’

বজলুর রশীদ চৌধুরী আরো জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে একেবারেই ভিন্ন গল্পে ছবিটি দর্শকের সামনে সময়োপযোগী করে তুলে ধরা হবে। ছবির চরিত্রটি নিয়ে সোহেল রানা বেশ মুগ্ধ। তাকে একদম নতুনরূপে আবিষ্কার করবেন দর্শক। সোহেল রানা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। শিগগির ‘দেশনায়ক’র শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজক হিসেবে ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়ক ও পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার। এরপর নায়ক হিসেবে অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে।

তবে অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণ করেছেন অসংখ্য বিখ্যাত কিছু চলচ্চিত্র। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে গাদ্দার, মৃত্যুর সাথে পাঞ্জা, পরাধীন, দাগী, জবাব, জীবন নৌকা, শিকল, অত্যাচার, জুলি, জুলুম, হীরাপাশা, দুই প্রেমিক, সংঘাত, হাঙর নদী গ্রেনেড, জীবন সীমান্তে, জীবন এক সংঘর্ষ, স্ত্রী, লাট সাহেবসহ আরো অনেক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশনায়ক সোহেল রানা

আপডেট সময় ০৫:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭