ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পোপের সফরে সম্প্রীতির সুবাতাস প্রবাহিত হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের ফলে কেবল খ্রিস্টান সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষের মধ্যে সাম্য, ঐক্য, সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে বুধবার এক বাণীতে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি ঢাকা সফরে আসবেন।

পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতিতে জাতিতে যখন সংঘাত, পারস্পরিক অবিশ্বাস তখন সম্প্রীতি ও শান্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর একটি স্মরণীয় ঘটনা।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ অত্যন্ত জাঁকজমকের সঙ্গে নিজনিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কালোত্তীর্ণ ভাবধারার আলোকে বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সহাবস্থানের যে নিদর্শন স্থাপন করেছে তা বিশ্বব্যাপী সম্প্রীতি ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় লাভের পরপরই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে যেসব দেশ স্বীকৃতি প্রদান করেছিল ভ্যাটিক্যান তাদের অন্যতম। পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ভ্যাটিক্যান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের নায়িকা গায়ত্রী এখন ধনকুবেরের স্ত্রী, কেমন কাটছে জীবন?

পোপের সফরে সম্প্রীতির সুবাতাস প্রবাহিত হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭