ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

কাশ্মিরে সহকর্মীর গুলিতে বিএসএফ জওয়ান নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যের ঝগড়ার জের শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়িয়েছে। হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সহকর্মী ফাঁড়ির হেড কনস্টেবল চন্দ্রভনকে গুলি করে হত্যা করে।

সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ এবং এরইমধ্যে হত্যাকারীকে আটক করা হয়েছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা জওয়ানদের মধ্যে আত্মহত্যা ও ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা কোনো অস্বাভাবিক কিছু নয়। গত জুলাই মাসে সেনাবাহিনীর এক সিপাহী উরি সেক্টরের এক মেজরকে পাঁচটি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা।

এছাড়া কাশ্মিরে মোতায়েন সেনাদের মধ্যে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীতে বছরে একশরও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

কাশ্মিরে সহকর্মীর গুলিতে বিএসএফ জওয়ান নিহত

আপডেট সময় ০২:২০:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭