ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ: ১২’শ জনকে আসামি করে পুলিশের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক: 

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২’শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেয়।

এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। তাদের লাঠিপেটা ও আটকের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে অবশ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করে ঢাবি। বৃহস্পতিবার কলেজগুলোর বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস আকারে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ: ১২’শ জনকে আসামি করে পুলিশের মামলা

আপডেট সময় ০৯:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭