ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

যেখানে জঙ্গির সন্ধান সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেখানেই জঙ্গির সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতলীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা। যথাযথ শিক্ষার অভাবসহ বেশকিছু সমস্যা মানবপাচার সম্পূর্ণ বন্ধের পথে অন্তরায়। এটি সমাধানে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

যেখানে জঙ্গির সন্ধান সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭