ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সেনা মোতায়েন নিয়ে বলার সময় এখনো হয়নি: কবিতা খানম

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে মতামত দেয়ার মতো সময় বা কথা বলার মতো ক্ষেত্র এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন এলাকার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘এখন যে সিটি নির্বাচনগুলো হচ্ছে সেখানে সেনা মোতায়েনের বিষয়টি নেই। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এভাবে সিটি নির্বাচন হয়েছে। পরবর্তী সংসদ নির্বাচনের এখনো অনেক সময় আছে, এখনই এ বিষয়ে মতামত দেয়া বা কথা বলার ক্ষেত্র তৈরি হয়েছে বলে আমি মনে করি না।’

কবিতা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে পল্লী অঞ্চলের আসন না কমিয়ে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণের বিষয়ে কমিশনের কাজ চলছে।’

শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তারা জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের প্রায় ১১ লাখ ৮০ হাজার স্মার্ট কার্ড বিতরণের জন্য তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৩ জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সেনা মোতায়েন নিয়ে বলার সময় এখনো হয়নি: কবিতা খানম

আপডেট সময় ১১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭