ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি। নারী অনেক সময় স্বেচ্ছায় পুরুষের প্রতি নির্ভরশীল হতে চায়। নির্ভরশীল হয়ে কখনও সমান অধিকার পাওয়া যায় না। তিনি রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে ১৬ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশ প্রতিনিধি লরি কাটো, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া, যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেল শরণ উইলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টোরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে আন্তর্জাতিক যত সনদ আছে বাংলাদেশ তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। প্রযুক্তির প্রসারের কারণে নির্যাতনের ধরনও পাল্টেছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন (১০৯) বাংলাদেশের প্রতিটি নারীর কাছে পৌঁছাতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে এবং ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচি পালন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি: চুমকি

আপডেট সময় ০৩:০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭