ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কাহিনি শুনলেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মুখে নির্যাতনের কাহিনি শুনেন।

রবিবার রাষ্ট্রপতি উখিয়া উপজেলার কুতুপালংয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশের দাঁড়িয়েছে। শুধু তাই নয়, পুরো বিশ্ব আপনাদের পাশে রয়েছে।

সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করেন, তাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কাহিনি শোনেন।

রাষ্ট্রপতি কক্সবাজারে তার দুই দিনের সফরের অংশ হিসেবে রবিবার দুপুরের দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি দুই দিনের সফরের মধ্যে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল রয়্যাল টিউলিপে বাংলাদেশ নৌবাহিনী ও ইন্ডিয়ান ওশ্যান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) মাল্টিলেটারেল মেরিটাইম সার্চ রেসকিউ এক্সারসাইজ-২০১৭ (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭)-এর একটি অনুষ্ঠান উদ্বোধন করেন।

জয়নাল আবেদিন বলেন, অনুষ্ঠানে নয়টি পর্যবেক্ষকসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর প্রধান, সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও নৌ বিশেষজ্ঞরা অংশ নেবেন। রাষ্ট্রপতি আগামীকাল বিকালে বঙ্গভবনে ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কাহিনি শুনলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭