ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিরল রোগে আক্রান্ত লিখনের চিকিৎসা দায়িত্ব নিলেন কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত শিশু লাবিদ আল লিখনের চিকিৎসায় এগিয়ে এলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আট বছরের এই শিশুটির হাড় অপরিণত ও নরম। বসা অবস্থা থেকে হেলে পড়লেও হাড় ভেঙে যায়। এ বয়সেই ৩২ বার ভেঙেছে শিশুটির হাত-পায়ের হাড়।

রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্টিও জেনেসিস ইম্পারফেক্টা নামে রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের শিশুটিকে দেখতে যান মন্ত্রী। এ সময় তিনি শিশুটির শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার দায়িত্ব নেন। দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন বলে খবর প্রকাশিত হওয়ায় মন্ত্রী এগিয়ে এলেন। দায়িত্বগ্রহণ করেন তার চিকিৎসার।

প্রাথমিক পর্যায়ে নিজের ঐচ্ছিক তহবিল থেকে প্রথম অপারেশনের ৫০ হাজার টাকা তুলে দেন লিখনের বাবা-মায়ের হাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে লিখনের। এ সপ্তাহে শিশুটির দুই পায়ে অস্ত্রোপচার করে টেলিস্কোপিক নেইল বসানো হবে। কয়েকটি ধাপে অস্ত্রোপচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিরল রোগে আক্রান্ত লিখনের চিকিৎসা দায়িত্ব নিলেন কাদের

আপডেট সময় ১২:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭