ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজেন্দ্র কলেজ শুধু লেখাপড়াই নয় নেতাও তৈরি করে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, রাজেন্দ্র কলেজ শুধু লেখাপড়াই শেখায় না, নেতাও তৈরি করে।ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মন্ত্রী। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বিএনপির সাবেক মন্ত্রী কামাল ইউসুফের সমালোচনা করে বলেন, রাজেন্দ্র কলেজকে দুই টুকরো করেছেন কামাল ইউসুফ। তিনি (কামাল ইউসুফ) এই কলেজে পড়েননি তাই তার কোনো মমত্ববোধও নেই এ কলেজের ব্যাপারে।’ মন্ত্রী রাজেন্দ্র কলেজের মাঠে শিল্পকলা একডেমির মালিকানাধীন একটি মিলনায়তনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই মিলনায়তনটি রাজেন্দ্র কলেজকে দিতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ফরিদপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানান।

ফরিদপুরের একটি প্রাচীন স্কুল ঈশান ইনস্টিটিউশনের বিলুপ্ত করার তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিদ্যাপিঠ যে ধ্বংস হয় তার প্রকৃষ্ট উদাহরণ ফরিদপুর। আমি ওই স্কুলে পড়তাম কিন্তু এখন ওই স্কুলের কোনো অস্তিত্ব নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান বলেন, ‘নির্বাচনকালীন সরকার প্রশ্নে নানা কথা বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কখন্য সহায়ক সরকার, কখনও তত্ত্বাবধায়ক সরকার, আবার কখনো বা বলা হয় হাসিনামুক্ত সরকারের অধীনে নির্বাচন চাই। কিন্তু খালেদার এ স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না।’

‘২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে’-এমন প্রত্যয় ব্যাক্ত করে আব্দুর রহমান বলেন, ‘তখন যদি আপনি (খালেদা) নির্বাচনে না এসে পরে নিজের ভুল বুঝে আন্দোলনের নামে বাসে আগুন দেয়া শুরু করেন, তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিব এ মিল্লাত, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুকসুর নির্বাচন কর্মকর্তা বর্তমানে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মো. শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজেন্দ্র কলেজের ভিপি মো. কাওসার আকন্দ, জিএস তামজীদুল রশীদ চৌধুরী, ছাত্রী সম্পাদক শামিমা আক্তার, সহ-ছাত্রী সম্পাদক দিপিকা সাহা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজেন্দ্র কলেজ শুধু লেখাপড়াই নয় নেতাও তৈরি করে: মোশাররফ

আপডেট সময় ১১:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭