ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি গুরুতর আহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বারজান আলী (৩৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

পুলিশ ও ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর রাত দুইটার দিকে নিজ বাসার সামনে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্বার করে নিকটস্থ ইউএসসি হাসপাতালে ভর্তি করে।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, মুখমণ্ডল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। হামলার কারণ ও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে তার বড় ভাই ফয়সাল (৪০) নিউইয়র্ক থেকে লস এঞ্জেলসে পৌঁছে জানান, কিছুদিন আগে এক বাংলাদেশি বারজান আলীর উপর হামলার চেষ্টা করেছিলেন। সে ঘটনা পুলিশকে জানান হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আহত বারজান আলী (৩৫) শহরের লিটল বাংলাদেশ এলাকার দেশি রেস্টুরেন্টের বিপরীত পাশের ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। তিনি গত আট বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি গুরুতর আহত

আপডেট সময় ০২:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭