ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীহার এলাকার দুর্গাপুর-কাঁটাখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে কাওসার হোসেন এবং হেলাল আলীর ছেলে মুক্তার হোসেন। কাওসার ঘটনাস্থলে এবং মুক্তার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, রাতে মোটরসাইকেল নিয়ে কাঁটাখালী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন কাওসার হোসেন। গৌরীহার এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কাওসার মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তার হোসেন। গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুজনের

আপডেট সময় ১২:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭