ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হরাসিস এশিয়া সম্মেলনে যোগ দিতে কলকাতা যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য হরাসিস এশিয়া সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রাত ৯টায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর মহাপরিচালক ড. রাজিব সিংয়ের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে এ যোগদান করছেন। ২৬ ও ২৭ নভেম্বর ভারতের কলকাতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি এশিয়ার বাণিজ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি বড় সম্মেলন। সম্মেলনে বিশে^র ৬৫টি দেশের প্রায় ৪শ’ প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী, ভারত সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প বিষয়ক কেবিনেট মিনিস্টার, আসামের চিফ স্টাফ কেবিনেট মিনিস্টার এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ সম্মেলনে যোগদান করবেন।

সম্মেলনে আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, টেকসই প্রবৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর যোগদান এশিয়ার বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য বিষয়ে আঞ্চলিক এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাকবে। এ সময় বাণিজ্যমন্ত্রী ভারতসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

হরাসিস এশিয়া সম্মেলনে যোগ দিতে কলকাতা যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭