ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জিয়া ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিষিদ্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ শনিবার রাজবাড়ীর পাংশায় উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় এ দাবি করেন তিনি।

হানিফ বলেন, ‘জিয়া কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না। তিনি ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখল করে একে একে মুক্তিযুদ্ধের বিরোধী সব কর্মকা- করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেন।’

বিএনপিকে এ দেশের স্বাধীনতারবিরোধী শক্তি হিসেবে অভিহিত করে হানিফ বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তারা পাকিস্তানের দালাল হয়ে এ দেশে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কোনো পূূর্বলিখিত গতবাঁধা বক্তব্য নয়, এটা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাজাত ঘোষণা। ৭ মার্চের ভাষণের স্বীকৃতি দিয়ে ইউনেসকো শুধু বাঙালি জাতিকেই ধন্য করেনি, নিজেরাও গর্বিত হযেছে।

সাত মার্চের ভাষণ পৃথিবীর সর্বকালের সব নেতার ভাষণকে ছাপিয়ে গেছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফ। তিনি বরেণ, তাই পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর ভাষণ সর্বকালে বাঙালিদের পাথেয় হয়ে থাকবে।

মাহবুবুল আলম হানিফ বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে যারা সম্মান দেয় না, তারা স্বাধীনতাার শত্রু, দেশের শত্রু। দেশের জনগণ কোনোদিন ক্ষমা করবে না তাদের।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শফিকুর আরজ মোর্শেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিয়া ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন: হানিফ

আপডেট সময় ১১:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭