ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঙ্গবন্ধুর ভাষণ ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। মন্ত্রী শনিবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে আনন্দ শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্যে এ কথা বলেন।

জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ‘ইউনেস্কো’ জাতির পিতা বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করায় দেশব্যাপী আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালির অংশ হিসেবে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিাত হয়।

ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেয়ায় ইউনেস্কোকোর প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্ত্রী বলেন, ঐতিহাসিক এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে। এ দিনটি ‘আমাদের উজ্জীবিত করেছে। আনন্দ র‌্যালি সকলের। সারাদিন আনন্দ উৎসবে এ দিনটি সারাদেশে পালিত হচ্ছে।

পরে মন্ত্রী বিশাল এক আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে এক কিলোমিটার পথ হেঁটে চলেন। সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারিসহ দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বঙ্গবন্ধুর ভাষণ ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭