ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় হতে পারে: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ গৃহীত উদ্যোগ ও কৌশল স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে ৭ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে এলডিসিভুক্ত দেশগুলোর গড় জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৪ শমিক ৭ ভাগ উল্লেখ করে তিনি ইস্তাম্বুল কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য শতকরা ৭ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিত প্রয়াস জোরদারের পরামর্শ দেন।

অস্ট্রিয়া সফররত শিল্পমন্ত্রী বৃহস্পতিবার স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের ৭ম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে দু’দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন উপলক্ষে উদ্বোধনী দিনে ‘বিশ্ব অংশীদারিত্ব সৃষ্টি : স্বল্পোন্নত দেশগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রসার’শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শুক্রবার ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘ শিল্পউন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ল্যান্ডলক উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী অফিসের (ইউএন-ওএইচআরএলএলএস) উপমহাসচিব মিজ ফেকিটমোলোয়া কাটোয়া, জাতিসংঘ ভিয়েতনাম অফিসের মহাপরিচালক ইউরি ফেডোভ, অস্ট্রিলিয়ান ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পিটার লোনস্কি ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র মহাপরিচালক সুলেইমান জে আল-হার্বিশ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় হতে পারে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ১০:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭