ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবাঘর ও মসজিদে নববির ছবি তোলায় সৌদির নিষেধাজ্ঞা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে ইসরাইলি নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচারের পর পবিত্র কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

গত ১২ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে বলে বৃহস্পতিবার তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহার।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কাবাঘর ও মসজিদে নববির পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে নামাজরতদেরও সমস্যা হয়।

এ সিদ্ধান্তের ফলে এখন থেকে কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোনো পর্যটক আর ছবি তুলতে পারবে না।

গণমাধ্যম বিভাগের মহাপরিচালক বলেন, নতুন এ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্ধারিত এলাকায় কোনো প্রকার ক্যামেরা বা ছবি ও ভিডিও ধারণের যন্ত্র নিয়ে গেলে তা জব্দ করা হবে।

উল্লেখ্য, ইসলাম ধর্মের সর্বোচ্চ পবিত্র স্থান কাবাঘর এবং মসজিদে নববি। এ দুই স্থানে মুসলমান ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। কিছুদিন আগে মসজিদে নববিতে এক ইসরাইলি নাগরিকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবাঘর ও মসজিদে নববির ছবি তোলায় সৌদির নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭