ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের সঙ্গে সিঙ্গাপুর ফেরার পার্ক হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এবং সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক ও ফেরার পার্ক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন (Dr. Peng Chung Mien) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় আইজিপি শহীদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিধানে সরকারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। প্রতিনিয়ত পুলিশের সদস্য সংখ্যা এবং কলেবর বাড়ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকালে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্য সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে।

বাংলাদেশ পুলিশের সাথে এ ধরনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ফেরার পার্ক হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদের পাশাপাশি এ চুক্তির আওতায় পুলিশ সদস্যদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি বাংলাদেশ পুলিশের চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির জন্য হসপিটাল কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান।

এসময় ড. পেং চাং মিয়েন বলেন, বাংলাদেশ পুলিশের মতো জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ চুক্তি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরো সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যরা হ্রাসকৃতমূল্যে ফেরার পার্ক হসপিটালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি স্বাক্ষর করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মোঃ মোখলেসুর রহমান, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ নওশের আলী, অতিরিক্ত আইজিপি মোঃ মহসিন হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং ফেরার পার্ক হসপিটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের সঙ্গে সিঙ্গাপুর ফেরার পার্ক হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ১০:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭