ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমিত কফি পান স্বাস্থ্যের জন্য ভালো

আকাশ নিউজ ডেস্ক:

সীমিত মাত্রায় অর্থাৎ প্রতিদিন তিন থেকে চার কাপ কফি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে। যা এর আগের গবেষণার অনেকটা বিপরীত।

ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের একটি গবেষণায় দেখা গেছে, লিভার আর ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমেছে এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকিও কমে এসেছে। তবে কফিই এর একমাত্র কারণ কিনা, সেটি পুরোপুরি প্রমাণ করতে পারেননি গবেষকরা।

আর তাই বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে বা রোগ প্রতিরোধক হিসাবে কফিকে কোন ওষুধ হিসাবে নেয়া ঠিক হবে না।

সীমিত কফি বলতে এমনভাবে কফি পান বোঝানো হয়েছে, যার ফলে প্রতিদিন ৪০০ মি.লি. গ্রাম বা তার কম ক্যাফেইন শরীরে প্রবেশ করে।

এক মগ ইন্সট্যান্ট কফিতে একশ গ্রাম ক্যাফেইন আর এক মগ পরিশোধিত কফিতে ১৪০ গ্রাম ক্যাফেইন থাকে।

তবে গর্ভকালীন সময়ে বেশি কফি পান করাটা ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছে। যেসব নারীদের হাড় ভাঙ্গা বা ক্ষয়ের ঝুঁকি আছে, তাদেরও কফি পান না করাই ভালো।

গবেষকরা দেখতে পেয়েছেন, যারা কফি পান করেন না, তাদের তুলনায় যারা প্রতিদিন কমপক্ষে তিন কাপ কফি খেয়েছেন, তাদের হৃদপিণ্ড, লিভার বা ক্যানসারের মতো সমস্যা কম হয়েছে। -বিবিসি বাংলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমিত কফি পান স্বাস্থ্যের জন্য ভালো

আপডেট সময় ০৭:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭