ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে অবশেষে একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই হলেও এতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হবে। সংবাদ সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে মিয়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠকে বসেন। মিয়ানমারের রাজধানী নেইপিদোতে অং সান সু চির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেশী দুই দেশের প্রতিনিধির মধ্যে ৪৫ মিনিটের এ বৈঠকের পরপরই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে এ চুক্তি সই হয়। নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সু চির কার্যালয়ের মন্ত্রী কিয়াও টিন্ট সুয়ে।

চলতি বছরের আগস্টের শেষে রাখাইনের বিভিন্ন পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জের ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, শিশু হত্যা, রোহিঙ্গা বসতিতে অগ্নিসংযোগসহ গণহত্যার অভিযোগ ওঠে।

হত্যা-নির্যাতন থেকে বাঁচতে ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। বিষয়টি নিয়ে বাংলাদেশের উদ্যোগের ফলে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে পড়ে মিয়ানমার সরকার ও দেশটির নেত্রী অং সান সু চি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নানাভাবে কালক্ষেপণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্মত হয় মিয়ানমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি

আপডেট সময় ০৩:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭