ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার, চুক্তি সই

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্যাতনের মুখে রাখাইন রাজ্যে থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির দলীয় কার্যালয়ে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা কার্যালয়ের মন্ত্রী কিয়াউ তিন্ত সোয়ে চুক্তিতে সই করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে নেয়া হবে সেই সময়সীমা উল্লেখ না থাকলেও আগামী দুই মাসের মধ্যে তাদের প্রত্যাবসন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সকাল ১০টায় নেইপিদোতে অং সান সু চির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মিয়ানমারে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জেরে ধরে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্যাতন থেকে বাঁচতে ছয় থেকে সাত লাখের মতো রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের এমন আচরণকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি উদাহরণ’হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

বিস্তারিত আসছে…

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার, চুক্তি সই

আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭