ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পিছিয়ে পড়া তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি রোববার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের ৭১ বিধিতে আনা মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১০ সালে শিক্ষা নীতি প্রণয়ন করে তাতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসার বাস্তব সম্মত ব্যবস্থা নিয়েছে। সে অনুযায়ী বর্তমানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

নাহিদ বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চলতি বছর ১২ হাজার ৭০৩টি ব্রেইল পদ্ধতিতে শিক্ষার জন্য পাঠ্য পুস্তক ছাপানো হয়েছে। আগামী জানুয়ারি মাসে এ সব পুস্তক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার প্রতিটি পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির জন্য কোটা রাখা হয়েছে। উচ্চ শিক্ষায়ও অনুরূপ কোটা রয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূল ধারার শিক্ষায় নিয়ে আসতে বৃত্তিরও ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর ১ হাজার ৭৩০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

তিনি আরও বলেন, বুদ্ধি প্রতিবন্ধীদের (অটিস্টিক) সমাজের মূল ধারায় নিয়ে আসতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর উত্তরায় সব ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত একটি উন্নত মানের অটিস্টিক একাডেমি স্থাপন করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭