ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পদ্মা সেতুর আরো দুটি স্প্যান ডিসেম্বরে

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সর্ববৃহত প্রকল্প পদ্মা সেতুতে ডিসেম্বরের মধ্যে আরো দুটি স্প্যান বসানোর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। আগামী মাসের মধ্যে বসবে আরো দুটি স্প্যান।

সেতু বিভাগ সূত্র বলেছে, পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। চীনে তৈরি স্প্যানের অংশগুলো সমুদ্রপথে বাংলাদেশে আনা হচ্ছে। সেখান থেকে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এনে তা পদ্মায় খুঁটির ওপর বসানোর জন্য প্রস্তুত করা হয়। সেতুর জাজিরা প্রান্তের ৩৮, ৩৯ ও ৪০ নম্বর খুঁটির মাঝে বসবে ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি স্প্যান।

বর্তমানে ওই স্থানে দুটি স্প্যানের রং করার কাজ চলছে। রঙের কাজ শেষ হলে ভাসমান ক্রেন দিয়ে এগুলো মাওয়া থেকে জাজিরা প্রান্তে নেওয়া হবে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৮, ৩৯ ও ৪০ নম্বর খুঁটিতে বসানো হবে স্প্যান দুটি। এ জন্য ৩৯ ও ৪০ নম্বর খুঁটিতে ঢালাইয়ের কাজ চলছে।

সেতু বিভাগ সূত্র আরো বলেছে, পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি বসানো হবে। এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হবে। পদ্মা সেতুর প্রতিটি খুঁটির নিচে ছয়টি করে পাইল বসানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

পদ্মা সেতুর আরো দুটি স্প্যান ডিসেম্বরে

আপডেট সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭