ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরিমানা দিলেন রানি মুখার্জি!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড তারকা রানি মুখার্জি মুম্বাই পৌরসভার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। আইন অমান্য করে  মুম্বাইয়ের বাংলোতে কিছু কাজ করায় এই নায়িকার নামে মুম্বাই পৌরসভায় (বিএমসি) অভিযোগ করা হয়। নিজের ভুলের মাশুল হিসেবে তাকে গুনতে হয়েছে ২৩ লাখ রুপি! জরিমানা দেওয়ার পর তিনি বাংলোর বাকি কাজ সম্পন্ন করার অনুমতি পেয়েছেন।

বিএমসির ভবন প্রস্তাব বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘আমরা রানি মুখার্জির কাছ থেকে ২৩ লাখ রুপি জরিমানা আদায় করেছি। তার কাছে এর চেয়ে বেশি জরিমানা চাওয়া হয়নি। এখন তিনি আবার তার বাড়ির কাজ শুরু করতে পারবেন।

রানির বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদিত নকশা না মেনে বাংলোর কাজ করিয়েছেন। গত আগস্ট মাসে মুম্বাই পৌরসভায় এই তারকার নামে একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। পৌরসভা রানিকে নোটিশ পাঠায় ও অভিযোগ পুনর্বিবেচনা করার জন্য সময় নেয়। তদন্ত শুরুর পর তারা বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেয়।

অভিযোগকারীদের মধ্যে একজন নিকিতেশ চাউবেল বলেন, ‘রানিকে অনেক কম জরিমানা করা হয়েছে। অনুমোদিত প্রস্তাব না মেনে ভবনের কাজ করায় তাকে (রানিকে) আরো বেশি জরিমানা করার কথা। এর শাস্তি এত কম হতে পারে না।

রানি মুখার্জি বাবাকে হারিয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যে তাকে এসব আইনি জটিলতা ও সমালোচনা সামাল দিতে হচ্ছে। তিন বছর পর রানি বড় পর্দায় ফিরছেন আগামী বছর। যশরাজ ফিল্মসের প্রযোজনায় তার নতুন ছবির নাম ‘হিঁচকি’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জরিমানা দিলেন রানি মুখার্জি!

আপডেট সময় ১১:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭