ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া আনছে ‘আই-কার্ড’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচয়পত্র ‘আই-কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বিদেশি শিক্ষার্থীদের বৈধ কাগজ হিসেবে সরকারি প্রত্যয়নপত্র হিসেবে চিহ্নিত হবে এটি।

চলতি সপ্তাহে দেশটির উচ্চশিক্ষা ও অভিবাসন বিভাগের প্রধান জেনারেল মোস্তফার আলী এক বিবৃতিতে এ তথ্য জানান। মোস্তফার আলী জানিয়েছেন, অভিবাসন আইন (২০১৭ সংশোধনী)-এর খসড়ায় অংশ নেওয়ার জন্য আই-কার্ডের ফরম্যাট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।বিবৃতিতে জেনারেল মোস্তফার আলী জানান, দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে বিদেশি শিক্ষার্থীদের আই-কার্ডের মাধ্যমে নিবন্ধিত করা হবে। এরই মধ্যে বিষয়টি অভিবাসন বিভাগের গেজেটিংয়ে প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘এনএসটি ডট কমে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেজেটের মাধ্যমে স্বীকৃতির পর বিদেশি শিক্ষার্থীরা আই-কার্ড একটি শনাক্তকরণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি কেবল বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার হবে, পাসপোর্টের বিকল্প হিসেবে নয়।বিদেশি ছাত্রদের জন্য আই-কার্ড একটি নতুন বিন্যাসে চালু করা হবে যাতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন জালিয়াতি ও অপব্যবহার এড়ানো যায়।

এদিকে পাসপোর্টের পরিবর্তে বিদেশি শিক্ষার্থীদের আই-কার্ড ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তবে ঠিক কবে নাগাদ এই আই কার্ড ইস্যু করা হবে বা বিতরণ করা হবে, তা নিশ্চিত করে জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া আনছে ‘আই-কার্ড’

আপডেট সময় ১১:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭