ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-মিয়ানমার সংলাপে চীনের আগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ আয়োজনে বেইজিংয়ের আগ্রহের কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বেইজিংয়ের এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রেস সচিব জানান, চীনা মন্ত্রী রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেছেন, এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

এদিকে, বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করে। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, গণধর্ষণের অভিযোগ করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এরই মধ্যে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন মিয়ানমার সফর করেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে উদ্যোগ নিতে বলেন।

নির্যাতনের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ-মিয়ানমার সংলাপে চীনের আগ্রহ

আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭