ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

দীপু মনি-কামরুলের অনুষ্ঠানস্থলে রহস্যজনক ২ ট্রাক ময়লা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের বৃহস্পতিবার সকাল ১০টায় সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিল লালবাগ থানা আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনুষ্ঠানস্থলের সামনে গভীর রাতে দুই ট্রাক ময়লা ফেলেছে অজ্ঞাত ব্যক্তিরা।

এতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে প্রধান অতিথি এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে বিশেষ অতিথি করা হয়।

শাহে আলম মুরাদ বলেন, ‘আমরা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু সিটি করপোরেশনের ময়লা কারো না কারো ইন্ধনে এখানে ফেলা হয়েছে। এদিকে পরিচ্ছন্ন কমিউনিটি সেন্টারের সামনে রাতের বেলায় দুই ট্রাক ময়লা ফেলে যাওয়ার পর থেকেই দুর্গন্ধে কেউ সেখানে দাঁড়াতে পারছে না।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। অফিসে যাচ্ছি, গিয়ে খোঁজ নিতে হবে।’ সকালে অনুষ্ঠানস্থলে এসে ময়লার স্তূপ দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজিমপুর কমিউনিটি সেন্টারের দলীয় কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কর্মসূচি হওয়ার কথা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, মহানগর আওয়ামী লীগের দলীয় কোন্দলের অংশ হিসেবেই প্রতিপক্ষ একটি গ্রুপ সেখানে পরিকল্পিতভাবে ময়লার স্তূপ রেখে গেছে। কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী মো. জসীম বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা ফেলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

দীপু মনি-কামরুলের অনুষ্ঠানস্থলে রহস্যজনক ২ ট্রাক ময়লা

আপডেট সময় ০২:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭