ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

আগামী নির্বাচনে চারটি আসন চায় সাম্যবাদী দল

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের কাছে চারটি আসন চায় বাংলাদেশের সাম্যবাদী দল। দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এ কথা বলেছেন। বুধবার দুপুরে রাজশাহী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, সাম্যবাদী দল বিপ্লবে বিশ্বাসী। আমরা তো গণতান্ত্রিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নই। আমাদের চাওয়া অনেক বেশি। কাজেই সব ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। আপাতত রাজনৈতিক প্রেক্ষাপটে সন্তুষ্ট রয়েছি। বাস্তবতা বিবেচনা করে আগামী নির্বাচনে সাম্যবাদী দল চারটি আসন চাইবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা, ২০ পয়সার’ বক্তব্যের সঙ্গে বিশ্বাসী নই বলে মন্তব্য করে দিলীপ বড়ুয়া বলেন, ‘১৪ দল একটি অভিন্ন সত্তা। ২৩ দফার ভিত্তিতে এই সত্তাটি হচ্ছে অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী সত্তা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে দলের পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, কমরেড বিরেন সাহা, কমরেড ওমর ফারুক, কমরেড সিদ্দিক, কমরেড মাসুদ রানা, ডালিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে চারটি আসন চায় সাম্যবাদী দল

আপডেট সময় ০৫:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭