ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ , আটক ১২

আকাশ জাতীয় ডেস্ক:

ভর্তি পরীক্ষার উত্তরপত্রের লেখার সঙ্গে সাক্ষাৎকারে দেওয়া হাতের লেখার মিল না পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়া ১২ ভর্তিচ্ছুককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছে ১২ ভর্তিচ্ছুক।

সংশ্লিষ্ট সাক্ষাৎকার বোর্ড তাদের ভর্তির জন্য অনুপযুক্ত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করে। প্রক্টর কার্যালয়ে জিজ্ঞাসাবাদে আটককৃতদের অধিকাংশই তাদের অপরাধ স্বীকার করে জানিয়েছেন, বড় অঙ্কের টাকার চুক্তিতে তাদের হয়ে জালিয়াত চক্রের সদস্যেরা বদলি পরীক্ষা দেওয়ায় তারা উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নামে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করেছে।

মঙ্গলবার আটক চারজনের একজন ময়মনসিংহের চরভিলা গ্রামের ইয়াসীন আরাফাত। তিনি ‘সি’ ইউনিটে পঞ্চম হন। আরেকজন নাটোরের লালপুর উপজেলার আবু রায়হান। তিনি ‘সি’ ইউনিটে ১৩তম হন। আটক রাকিব হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি ‘সি’ ইউনিটে ৫৮তম হন। আটক আরেকজন গাজীপুরের শ্রীপুরের শেখ পারভেজ আহমেদ। তিনি ‘সি’ ইউনিটে ১৫৫তম হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘হাতের লেখার মিল না পাওয়ায় সংশ্লিষ্ট ভাইভা বোর্ড তাদের ভর্তির অনুপযুক্ত ঘোষণা করে আমাদের কাছে পাঠায়। দুই একজন ছাড়া প্রায় সবাই জিজ্ঞাসাবাদে বদলি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেছেন। মামলা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পুলিশ বাকি ব্যবস্থা নিবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ , আটক ১২

আপডেট সময় ০৩:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭