ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের

সব এসি-ল্যান্ডকে গাড়ি দেওয়া হবে: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের সব সহকারী কমিশনার (এসি-ল্যান্ড) একটি করে গাড়ি পাবেন। আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য গাজী ম ম আমজাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি আরো বলেন, সহকারী কমিশনারদের মধ্যে বিতরণের জন্য এরই মধ্যে ১০০টি গাড়ি কেনা হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়নে সহকারী কমিশনারদের (ভূমি) অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সরকারি ভূমি উদ্ধারে তাঁদের মাঝে মাঝে অভিযানও পরিচালনা করতে হয়। সুতরাং তাদের সবারই গাড়ির প্রয়োজন। ইতোমধ্যে ১০০টি গাড়ি কেনা হয়েছে, আরো গাড়ি কেনা হবে। পর্যায়ক্রমে সব জেলা-উপজেলা পর্যায়ের সহকারী কমিশনারদের গাড়ি দেওয়া হবে।’

সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় মোট তিন হাজার ১০০টি ভূমি অফিস নির্মাণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

সব এসি-ল্যান্ডকে গাড়ি দেওয়া হবে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭