ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের বাড়িতে মিলল মা-মেয়ের লাশ, আহত ৫ বছরের শিশু আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা শিক্ষকদের অবসর সুবিধা দিতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ

বিএনপি নিজেরাই নিজেদের বাধা দেয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খতিয়ে দেখতে হবে বিএনপিকে বাধা দিচ্ছে কে, খোঁজ নিতে হবে। বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতে দলের নেতা-কর্মীদের সরকার বাধা দিচ্ছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। রোববার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

ওবায়দুল কাদের বলেন, অতীতে এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখা গেছে, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলে কথায় কথায় নালিশ করা বিএনপির পুরোনো অভ্যাস।

ঢাকায় প্রবেশের প্রধান পয়েন্টগুলোয় এবং ঢাকা মহানগরের রাস্তায় যানবাহন সংকট এবং দূরপাল্লার পরিবহনও রাস্তায় দেখা যাচ্ছে না, এটা কেন হচ্ছে সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমি জানি না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কি সহায়ক, নাকি তত্ত্বাবধায়ক? তারা একবার বলে সহায়ক সরকার, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার। আসলে তারা কী চায়, তা কি আজ পরিষ্কার করবেন বেগম খালেদা জিয়া?’ তিনি আরও বলেন, তারা কী চান, দেশের জনগণ তা জানতে চায়। কথা তো পরিষ্কার, সহায়ক ও তত্ত্বাবধায়ক তো মামাবাড়ির আবদার না। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১৮ নভেম্বর সাতই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি শনিবার দেখে। এ ধরনের সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। সহনশীলতার মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের ডিআইজি মোখলেছুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী

বিএনপি নিজেরাই নিজেদের বাধা দেয়: কাদের

আপডেট সময় ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭