ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

রোববার দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হচ্ছে । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় বৈঠক শুরু হবে। এর আগে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। সংবিধানের সপ্তদশ অধিবেশন গেলো ১৪ সেপ্টেম্বর শেষ হয়। অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় এ বিষয়ে ধন্যবাদ প্রস্তাব আসতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

প্রশ্নোত্তর পর্বের পরে ৭১ বিধির নোটিশের নিষ্পত্তি ও সংসদীয় কমিটির দুটি রিপোর্ট উপস্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস এবং মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

আপডেট সময় ০১:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭